৭। (১) রাষ্ট্রপতির ১৯৭২ সনের ১৬ নং আদেশ বা এই আইনের অধীন কৃত, গৃহীত বা চলমান কোনো কার্যক্রম, সিদ্ধান্ত বা জারীকৃত কোনো নোটিশ কিংবা প্রকাশিত কোনো তালিকার বিরুদ্ধে অথবা উহাকে অবৈধ দাবি করিয়া, এই আইনের বিধান ব্যতিরেকে, কোনো আদালতে কোনো মামলা বা কোনো আইনি কার্যধারা দায়ের বা পরিচালনা করা যাইবে না। (২) রাষ্ট্রপতির ১৯৭২ সনের ১৬ নং আদেশ অনুসারে কোনো বাড়ি পরিত্যক্ত সম্পত্তি নহে এবং উহা সরকারের উপর ন্যস্ত হয় নাই বা উক্ত আদেশের বিধানাবলি দ্বারা কোনো বাড়িতে কোনো ব্যক্তির অধিকার বা স্বার্থ ক্ষুণ্ন হয় নাই মর্মে ঘোষণা প্রদানের জন্য এই আইনের বিধান ব্যতিরেকে, কোনো আদালতে কোনো স্বত্ত্ব প্রচারে মামলা (Title…