৬। এই আইনের অধীন ঘোষিত পরিত্যক্ত বাড়ি সরকারের নিকট অর্পণ করিতে হইবে, এবং সমর্পণ ও দখল গ্রহণের ক্ষেত্রে, এই আইনের অধীন বিধি প্রণীত না হওয়া পর্যন্ত, যথাসম্ভব রাষ্ট্রপতির ১৯৭২ সনের ১৬ নং আদেশ ও উহার অধীন প্রণীত বা জারীকৃত বিধি ও আদেশ অনুসরণ করিতে হইবে: তবে শর্ত থাকে যে, নিম্নরূপ পরিত্যক্ত সম্পত্তির বাড়ি সমর্পণ বা উহার গেজেট প্রকাশের জন্য নোটিশ প্রদানের প্রয়োজন হইবে না, যথা:̶ (ক) আদালতের মাধ্যমে পরিত্যক্ত সম্পত্তি হিসাবে ঘোষিত হইয়াছে এইরূপ বাড়ি সমর্পণ বা সরকার কর্তৃক দখল গ্রহণের ক্ষেত্রে; (খ) যে সকল বাড়ি সরকারের দখলে রহিয়াছে এবং যাহার সরকারি মালিকানার বিষয়ে কোনো বিরোধ নাই; অথবা (গ) যে ব্যক্তির…