৫। ধারা ৪ এর উপ-ধারা (১) এর দফা (ক) ও (খ) এ বর্ণিত ক্ষেত্র ব্যতীত অন্যান্য ক্ষেত্রে কোনো বাড়ির উপর কোনো অধিকার বা স্বার্থ রহিয়াছে মর্মে দাবিদার ব্যক্তি, তালিকা প্রকাশিত হইবার তারিখ হইতে ১৮০(একশত আশি) দিনের মধ্যে উক্ত তালিকা হইতে উক্ত বাড়িটি বাদ দেওয়ার জন্য বা অন্য কোনো প্রতিকারের জন্য, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, এই যুক্তিতে কোর্ট অব সেটেলমেন্টে আবেদন করিতে পারিবেন যে, বাড়িটি পরিত্যক্ত সম্পত্তি নহে এবং রাষ্ট্রপতির ১৯৭২ সনের ১৬ নং আদেশের অধীন উহা সরকারের নিকট অর্পিত হয় নাই অথবা উক্ত আদেশের বিধানাবলি দ্বারা বাড়িটির উপর তাহার স্বার্থ বা অধিকার ক্ষুণ্ণ হয় নাই: তবে শর্ত থাকে যে, যে সকল বাড়ির…