৪। (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নিম্নবর্ণিত বাড়িসমূহকে পরিত্যক্ত বাড়ি বলিয়া ঘোষণাপূর্বক উহার তালিকা প্রকাশ করিতে পারিবে, যথা:— (ক) যে সকল বাড়ি আদালতের মাধ্যমে পরিত্যক্ত সম্পত্তি হিসাবে ঘোষিত হইয়াছে; (খ) যে ব্যক্তির বাড়ি রাষ্ট্রপতির ১৯৭২ সনের ১৬ নং আদেশ এর অধীন পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত করা হইয়াছে উক্ত ব্যক্তির শহর এলাকায় অবস্থিত অন্য কোনো বাড়ি; এবং (গ) International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973) অথবা Bangladesh Collaborators (Special Tribunals) Order, 1972 (P.O. No. 8 of 1972) এর অধীন দণ্ডপ্রাপ্ত এইরূপ কোনো ব্যক্তি যাহার…