২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) “কোর্ট অব সেটেলমেন্ট” অর্থ ধারা ৮ এর উপ-ধারা (২) এর অধীন গঠিত কোর্ট অব সেটেলমেন্ট; (২) “দেওয়ানি কার্যবিধি” অর্থ Code of Civil Procedure, 1908 (Act No. V of 1908); (৩) “পরিত্যক্ত সম্পত্তি” অর্থ Bangladesh Abandoned Property (Control, Management and Disposal) Order, 1972 (President’s Order No. 16 of 1972) এর section 2 এর clause (1) এ সংজ্ঞায়িত abandoned property; (৪) “বাড়ি” অর্থ শহর এলাকার কোনো পরিত্যক্ত আবাসিক বাড়ি বা আবাসিক উদ্দেশ্যে বরাদ্দকৃত ভূমি, ভবন বা অন্য কোনো পরিত্যক্ত বাড়ি বা ভবন বা অবকাঠামো এবং পরিত্যক্ত বাড়ি সংলগ্ন…