১৪। (১) এই আইন প্রবর্তনের সঙ্গে সঙ্গে Abandoned Buildings (Supplementary Provisions) Ordinance, 1985 (Ordinance No. LIV of 1985), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও উক্ত Ordinance এর- (ক) অধীন কৃত কোনো কার্য বা গৃহীত কোনো ব্যবস্থা বা প্রণীত কোনো বিধি বা জারীকৃত কোনো আদেশ, বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন বা এই আইনের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত বলবৎ থাকিবে এবং এই আইনের অধীন কৃত, গৃহীত, প্রণীত বা জারীকৃত বলিয়া গণ্য হইবে; এবং (খ) দায়েরকৃত কোনো মামলা, গৃহীত কোনো ব্যবস্থা বা সূচিত কোনো কার্যধারা…