১১। এই আইন প্রবর্তনের পূর্বে যেকোনো সময় কোনো আদালত কর্তৃক একতরফা সূত্রে কোনো আদেশ বা ডিক্রির কারণে সংক্ষুব্ধ ব্যক্তি, অন্য কোনো আইনে বা উহার অধীনে তামাদিকাল অতিক্রম সম্পর্কে যাহা কিছুই বলা থাকুক না কেন, এই আইন প্রবর্তনের তারিখ হইতে ১ (এক) বৎসরের মধ্যে উক্ত আদেশ বাতিলের জন্য যে আদালত কর্তৃক আদেশ বা ডিক্রি প্রদত্ত হইয়াছিল, সেই আদালতে আবেদন করিতে পারিবেন এবং উক্ত আবেদনের ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির Order IX এর rule 13, 14 ও 15 প্রযোজ্য হইবে: তবে শর্ত থাকে যে, এই ধারার কোনো কিছুই নিম্নলিখিত ক্ষেত্রসমূহে প্রযোজ্য হইবে না, যথা:̶ (ক) আদালতের আদেশ বা ডিক্রি যথাযথভাবে কার্যকর হইয়াছে; বা (খ) এই আইন…