১০। (১) পরিত্যক্ত বাড়ি নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা এবং নিষ্পত্তির জন্য নিম্নরূপ বোর্ড থাকিবে, যথা:̶ (ক) ঢাকা বিভাগীয় শহরের জন্য: (১) বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা সভাপতি; (২) অতিরিক্ত কমিশনার (এপিএমবি), ঢাকা সহসভাপতি; (৩) জেলা প্রশাসক, ঢাকা সদস্য; (৪) উপসচিব (মনিটরিং), গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সদস্য; (৫) প্রতিনিধি, কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ উপকমিশনার পদমর্যাদার নিম্নে নহে) সদস্য; (৬) প্রতিনিধি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালক পদমর্যাদার নিম্নে নহে) সদস্য; (৭) প্রতিনিধি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ পরিচালক পদমর্যাদার নিম্নে নহে) সদস্য; (৮) প্রধান রাজস্ব কর্মকর্তা, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন…