৭। (১) পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী ব্যাংক-কোম্পানি উহাদের মূলধন, মালিকানা ও পরিচালনার বিষয়ে ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪নং আইন) এর সংশ্লিষ্ট বিধানাবলি অনুসরণ করিবে। (২) এই আইনের অধীন লাইসেন্সপ্রাপ্ত পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী বা পরিশোধ সেবাদানকারীকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক, সময় সময়, নির্ধারিত পরিমাণে, হারে ও পদ্ধতিতে মূলধন সংরক্ষণ করিতে হইবে। (৩) এই আইনের অধীন লাইসেন্সপ্রাপ্ত পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী বা পরিশোধ সেবাদানকারীর ব্যবস্থাপনা পরিচালক বা, ক্ষেত্রমত, প্রধান নির্বাহী কর্মকর্তা পদে কোনো ব্যক্তিকে নিযুক্তির পূর্বে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণ করিতে হইবে। (৪) এই আইনের…