৬। (১) এই আইনের অধীন বাংলাদেশ ব্যাংক হইতে প্রাপ্ত অনুমোদন বা, ক্ষেত্রমত, লাইসেন্সের শর্তাবলি অনুসরণ করিয়া— (ক) পরিশোধ সেবাদানকারী পরিশোধ সেবা প্রদানের উদ্দেশ্যে, অন্যান্যের মধ্যে, গ্রাহকের হিসাব খোলা, ইলেকট্রনিক মুদ্রা ইস্যুকরণ, ইলেকট্রনিক মুদ্রায় লেনদেন সম্পাদন এবং ট্রাস্ট ও সেটেলমেন্ট অ্যাকাউন্টের ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করিবে; (খ) পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, অন্যান্যের মধ্যে, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারীগণের মধ্যে লেনদেন নিষ্পত্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনাসহ বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত অন্য কোনো পদ্ধতিতে গ্রাহকগণের পরিশোধ কার্যক্রমে সহায়তা প্রদান…