৪৬। (১) এই আইন কার্যকর হইবার ৬ (ছয়) মাসের মধ্যে পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী, পরিশোধ সেবাদানকারী বা এই আইনের অধীন লাইসেন্সপ্রাপ্ত কোনো কোম্পানি উহাদের প্রতিষ্ঠান, পরিচালন এবং ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম এই আইনের বিধানাবলির সহিত সংগতিপূর্ণ করিবে। (২) এই আইন কার্যকর হইবার তারিখে যে সকল ব্যাংক-কোম্পানি বা কোম্পানি পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণ, পরিশোধ ব্যবস্থা পরিচালনা বা পরিশোধ সেবা প্রদান করিতেছে, সেই সকল ব্যাংক-কোম্পানি বা কোম্পানিকে এই আইন কার্যকর হইবার তারিখ হইতে ১ (এক) বৎসরের মধ্যে এই আইনের অধীন অনুমোদন বা, ক্ষেত্রমত, লাইসেন্স গ্রহণ করিতে হইবে।