৪৫। পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী, পরিশোধ সেবাদানকারী বা এই আইনের অধীন অনুমোদন বা লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানে গ্রাহক বা বিনিয়োগকারীর অদাবিকৃত কোনো স্থিতি থাকিলে উক্ত স্থিতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রণীত প্রবিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করিতে হইবে।