৪৪। (১) পরিশোধ, নিকাশ ও নিষ্পত্তির বিষয়ে এই আইনের অধীন অনুমোদন বা, ক্ষেত্রমত, লাইসেন্সপ্রাপ্ত কোনো ব্যাংক-কোম্পানি বা কোম্পানির মধ্যে কোনো বিরোধের উৎপত্তি হইলে এবং উহারা উক্ত বিরোধ নিষ্পত্তি করিতে ব্যর্থ হইলে, সংশ্লিষ্ট পক্ষগণের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক উক্ত বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা করিতে পারিবে এবং উক্ত মধ্যস্থতায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট পক্ষগণ মানিতে বাধ্য থাকিবে। (২) উপ-ধারা (১) এর অধীন বিরোধ নিষ্পত্তি মধ্যস্থতার আবেদন, পদ্ধতি, সিদ্ধান্ত প্রদান এবং বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আনুষঙ্গিক অন্যান্য বিষয় প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।