৪। (১) কোনো ব্যাংক-কোম্পানি এই আইনের অধীন বাংলাদেশ ব্যাংক হইতে অনুমোদন গ্রহণ ব্যতীত কোনো পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণ, পরিশোধ ব্যবস্থা পরিচালনা বা ইলেকট্রনিক মুদ্রায় পরিশোধ সেবা প্রদান করিতে পারিবে না। (২) কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি এই আইনের অধীন বাংলাদেশ ব্যাংক হইতে লাইসেন্স গ্রহণ ব্যতীত কোনো পরিশোধ ব্যবস্থা পরিচালনা বা পরিশোধ সেবা প্রদান করিতে পারিবে না।