৩৪। অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন লাইসেন্সপ্রাপ্ত কোনো কোম্পানি অবসায়ন সংক্রান্ত আদেশপ্রাপ্ত বা দেউলিয়া ঘোষিত হইলে, ইতোমধ্যে উহাদের পরিশোধ ব্যবস্থায় আগত লেনদেন নিষ্পত্তির ক্ষেত্রে ধারা ২৬ এর উপ-ধারা (২) এর বিধান প্রযোজ্য হইবে।