৩২। (১) অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, বাংলাদেশ ব্যাংক কর্তৃক লিখিতভাবে প্রত্যয়িত না হইলে ব্যাংক কোম্পানি ব্যতীত কোনো পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ সেবাদানকারী বা এই আইনের অধীন লাইসেন্সপ্রাপ্ত কোনো কোম্পানি স্বেচ্ছায় অবসায়নের জন্য হাইকোর্ট বিভাগে আবেদন করিতে পারিবে না। (২) অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোনো পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ সেবাদানকারী বা এই আইনের অধীন লাইসেন্সপ্রাপ্ত কোনো কোম্পানির কার্যক্রম উহার গ্রাহক বা জনস্বার্থ বিরোধী মর্মে-বাংলাদেশ ব্যাংকের নিকট প্রতীয়মান হইলে, ধারা ৩১ এর অধীন কোনো কার্যক্রম গ্রহণ না করিয়া বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে ও…