৩১। (১) অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, যথাযথ তদন্ত পরিচালনা সাপেক্ষে, বাংলাদেশ ব্যাংকের নিকট যদি প্রতীয়মান হয় যে, কোনো পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী বা পরিশোধ সেবাদানকারী কোম্পানি বা এই আইনের অধীন লাইসেন্সপ্রাপ্ত কোনো কোম্পানির কার্যক্রম উহার গ্রাহক বা জনস্বার্থ বিরোধী, তাহা হইলে বাংলাদেশ ব্যাংক, কারণ লিপিবদ্ধ করিয়া, নির্দিষ্টকৃত সময়ের জন্য উক্ত কোম্পানির ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করিতে পারিবে, এবং তদুদ্দেশ্যে উক্ত কোম্পানির পরিচালনা পর্ষদ রহিত করিয়া প্রশাসক নিয়োগ করিতে পারিবে। (২) সংশ্লিষ্ট কোম্পানিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান না করিয়া উপ-ধারা (১) এর অধীন কোনো ব্যবস্থা গ্রহণ…