২৯। (১) বাংলাদেশ ব্যাংক স্বয়ং বা প্রয়োজনে তৎকর্তৃক অনুমোদিত কোনো কর্তৃপক্ষ দ্বারা আন্তঃব্যাংক ইলেকট্রনিক তহবিল স্থানান্তর ব্যবস্থা, যে নামেই অভিহিত হউক না কেন, পরিচালনা করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন আন্তঃব্যাংক ইলেকট্রনিক তহবিল স্থানান্তর ব্যবস্থা পরিচালনা সংক্রান্ত যাবতীয় বিষয়াবলি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।