২৮। চেকসহ অন্যান্য কাগুজে পরিশোধ দলিলের অর্থ পরিশোধের ক্ষেত্রে Negotiable Instruments Act, 1881 (Act No. XXVI of 1881) এর বিধানাবলি প্রযোজ্য হইবে : তবে শর্ত থাকে যে, আন্তঃব্যাংক চেকসহ অন্যান্য কাগুজে পরিশোধ দলিল নিকাশের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারীকৃত এতদ্সংক্রান্ত প্রবিধান ও নির্দেশনা প্রযোজ্য হইবে।