২৭। পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী, পরিশোধ সেবাদানকারী বা এই আইনের অধীন লাইসেন্সপ্রাপ্ত কোনো কোম্পানিকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত তারল্য সুবিধার বিপরীতে রক্ষিত সহ-জামানত হইতে উহাদের অসমর্থতা বা দেউলিয়াত্বজনিত দায়দেনা পরিশোধ করা যাইবে না, যতক্ষণ না প্রদত্ত তারল্য সমন্বয় করা হইবে। ষষ্ঠ অধ্যায় চেক, ইলেকট্রনিক তহবিল স্থানান্তর ও ইলেকট্রনিক মুদ্রা ইস্যুকরণ