২৬। (১) পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী, পরিশোধ সেবাদানকারী বা এই আইনের অধীন লাইসেন্সপ্রাপ্ত কোনো কোম্পানি এই আইন এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিধি, প্রবিধান বা আদেশ অনুসারে উহাদের লেনদেন নিষ্পত্তি করিবে। (২) উপ-ধারা (১) অনুযায়ী কোনো লেনদেন নিষ্পত্তির পর বা নিষ্পত্তির জন্য অনুমোদনের পর পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী, পরিশোধ সেবাদানকারী বা এই আইনের অধীন লাইসেন্সপ্রাপ্ত কোনো কোম্পানির অসমর্থতা, দেউলিয়াত্ব, অবসায়নের কারণে বা লেনদেনটি স্থগিত করিবার নিমিত্ত প্রশাসনিক বা আদালতের আদেশ বা অন্য যেকোনো কারণেই হউক না কেন, নিষ্পত্তিকৃত বা…