২৪। অননুমোদিত, ভুলভাবে, অসদুপায়ে বা Negotiable Instruments Act, 1881 এর ‘যথাবিহিত পরিশোধ’ এর শর্ত পালন না করিয়া কিংবা কারিগরি ত্রুটির কারণে প্রদত্ত কোনো পরিশোধ নির্দেশ কার্যকর হইলে সংশ্লিষ্ট ব্যাংক, পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী বা পরিশোধ সেবাদানকারী উক্ত অর্থের প্রাপক বা সুবিধাভোগীর হিসাব হইতে কোনো নোটিশ প্রদান ব্যতিরেকে উক্ত অর্থ কর্তন করিতে পারিবে এবং উক্ত প্রাপক বা সুবিধাভোগীর হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকিলে প্রাপক বা সুবিধাভোগীকে উক্ত অর্থ ফেরত প্রদান করিবার জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে।