২৩। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কোনো পরিশোধ নির্দেশ অনুমোদিত পরিশোধ নির্দেশ বলিয়া গণ্য হইবে, যদি— ক) গ্রাহক উক্ত পরিশোধ নির্দেশ কার্যকর করিবার জন্য সম্মত হয়; বা (খ) গ্রাহক কোনো ধারাবাহিক লেনদেন কার্যকর করিবার জন্য সম্মত হয়, যাহা উক্ত লেনদেনের একটি অংশ বলিয়া গণ্য হয়। (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, গ্রাহকের সহিত পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী বা পরিশোধ সেবাদানকারীর সম্পাদিত চুক্তি অনুযায়ী একটি নির্ধারিত প্রক্রিয়ায় পরিশোধ নির্দেশ কার্যকর হইবে। (৩) বাংলাদেশ ব্যাংক, সময় সময়, এই ধারার অধীন সম্পাদিত চুক্তির ধরণ, প্রকৃতি ও আনুষঙ্গিক অন্যান্য বিষয় নির্ধারণ…