২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে— (১) ‘অগ্রিম পরিশোধিত পরিশোধ দলিল (Prepaid Payment Instrument)’ অর্থ অগ্রিম পরিশোধিত অর্থের বিনিময়ে নির্দিষ্ট অংকের আর্থিক মূল্য সম্বলিত কোনো কাগুজে বা ইলেকট্রনিক দলিল, যাহা পণ্য বা সেবার মূল্য পরিশোধ বা লেনদেনের উদ্দেশ্যে ব্যবহার হইতে পারে। (২) ‘আইনস্বীকৃত মুদ্রা (Legal Tender)’ অর্থ বাংলাদেশ ব্যাংক বা সরকার কর্তৃক ইস্যুকৃত কাগুজে নোট এবং ধাতব মুদ্রা যাহা পণ্য ও সেবার মূল্য এবং ঋণ পরিশোধের মাধ্যম হিসাবে আইনগতভাবে গ্রহণযোগ্য; (৩) ‘আউটসোর্সিং (Outsourcing)’ অর্থ পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী বা পরিশোধ…