১৭। বাংলাদেশ ব্যাংক, সময় সময়, ধারা ১৫ এর উপ-ধারা (২) ও (৩) এর অধীন লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির মূলধন সংরক্ষণ, মালিকানা হস্তান্তর, পরিচালনা ও সেবাদান সম্পর্কিত নীতিমালা প্রবিধান দ্বারা নির্ধারণ করিবে।