১৬। (১) ধারা ১৫ এর উপ-ধারা (১) এর অধীন ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি এই আইনের অধীন অনুমোদন প্রাপ্তির জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত ফরমে, পদ্ধতিতে ও ফি প্রদান সাপেক্ষে বাংলাদেশ ব্যাংকের নিকট আবেদন করিতে পারিবে। (২) ধারা ১৫ এর উপ-ধারা (২) ও (৩) এর অধীন ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি এই আইনের অধীন লাইসেন্স প্রাপ্তির জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত ফরমে, পদ্ধতিতে ও ফি প্রদান সাপেক্ষে বাংলাদেশ ব্যাংকের নিকট আবেদন করিতে পারিবে।