১৫। (১) এই আইনের অধীন বাংলাদেশ ব্যাংক হইতে অনুমোদন গ্রহণ ব্যতীত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি ‘অগ্রিম পরিশোধিত পরিশোধ দলিল (Prepaid Payment Instrument)’ ইস্যু বা ক্রয়-বিক্রয় করিতে পারিবে না। (২) বাংলাদেশ ব্যাংক হইতে অনুমোদন গ্রহণ ব্যতীত জনসাধারণ হইতে যেকোনো প্রকার বিনিয়োগ গ্রহণ, ঋণ প্রদান, অর্থ সংরক্ষণ বা আর্থিক লেনদেন উদ্ভব হয় এরূপ কোনো অনলাইন বা অফলাইন প্লাটফর্ম পরিচালনা করিতে পারিবে না। (৩) আর্থিক লেনদেন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান ক্রেডিট ব্যুরো অথবা যে নামেই অভিহিত হোক না কেন বাংলাদেশ ব্যাংক হইতে লাইসেন্স গ্রহণ…