১৪। (১) পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী বা পরিশোধ সেবাদানকারী পরিশোধ কার্যক্রমের জন্য ফি আরোপ করিতে পারিবে এবং বাংলাদেশ ব্যাংক, সময় সময়, উক্ত ফি এর সীমা নির্ধারণ করিতে পারিবে। (২) পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী বা পরিশোধ সেবাদানকারী উহার গ্রাহককে সেবা প্রদানের জন্য উপ-ধারা (১) এর অধীন আরোপিত ফি এর বিষয়ে পূর্বেই অবহিত করিবে এবং ফি সংক্রান্ত তথ্যাদি পরিশোধ সেবা প্রদানের স্থানে দৃষ্টি গ্রাহ্যভাবে স্থাপন করিবে। (৩) ধারা ২০ এর উপ-ধারা (১) এর অধীন পরিশোধ, নিকাশ ও নিষ্পত্তি সংক্রান্ত সুবিধাদি প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংক পরিশোধ ব্যবস্থা…