১৩। পরিশোধ ব্যবস্থা সংক্রান্ত কোনো তথ্য নিম্নলিখিত ক্ষেত্র ব্যতীত প্রদান করা যাইবে না, যথা:— (ক) বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিশোধ ব্যবস্থার আর্থিক শুদ্ধতা, স্বচ্ছতা, কার্যকারিতা বা নিরাপত্তা যাচাই ও নিশ্চিতকরণ; (খ) প্রচলিত কোনো আইন অনুসারে তথ্য প্রাপ্তির অধিকার সম্পন্ন ব্যক্তি; (গ) আদালত কর্তৃক প্রদত্ত আদেশ; (ঘ) আন্তর্জাতিক কোনো চুক্তির অধীন বাংলাদেশের দায়-দায়িত্ব পালন; এবং (ঙ) এই আইনের অধীন কোনো নির্দেশনা পরিপালন।