১। (১) এই আইন ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ নামে অভিহিত হইবে। (২) ইহা সমগ্র বাংলাদেশে সকল পরিশোধ, নিকাশ ও নিষ্পত্তি ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য হইবে। (৩) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে, সেই তারিখে এই আইন কার্যকর হইবে। *এস, আর, ও নং ৪২৭-আইন/২০২৪, তারিখ: ৩১ ডিসেম্বর, ২০২৪ ইং দ্বারা ১৬ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ মোতাবেক উক্ত আইনের ধারা ১৮ এর উপ-ধারা (৪) এবং ধারা ৩১ বিগত ১২ আগষ্ট ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ হইতে কার্যকর এবং অন্যান্য ধারাসমূহ ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ হইতে কার্যকর হইবে।