৮। (১) কোন ব্যক্তি ধারা ৬(২) এর অধীন-- (ক) স্পেশাল ম্যাজিষ্ট্রেট আদালত কর্তৃক প্রদত্ত নির্দেশ অমান্য করিয়া যে অপরাধের পুনরাবৃত্তি করেন বা যে অপরাধটি অব্যাহত রাখেন, উহার জন্য নির্ধারিত দন্ডে তিনি দন্ডনীয় হইবেন, তবে এইরূপ দন্ড উক্ত নির্দেশ প্রদানের সময় আরোপিত দন্ড অপেক্ষা কম হইবে না; (খ) স্পেশাল ম্যাজিষ্ট্রেট আদালত কর্তৃক প্রদত্ত নির্দেশ অমান্য করিলে, ইহা হইবে একটি স্বতন্ত্র অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসর কারাদন্ড বা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডনীয় হইবেন। (২) কোন ব্যক্তি ধারা ৭(৩) এর-- (ক) দফা (ক) এর অধীন আদালত প্রদত্ত নির্দেশ অমান্য করিয়া যে অপরাধের পুনরাবৃত্তি করেন বা…