২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) ’’ইনস্টিটিউট’’ অর্থ এই আইনের ধারা ৩ এর অধীন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি); (২) ’’চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (৩) ’’প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৪) ’’বোর্ড’’ অর্থ এই আইনের ধারা ৭ এর অধীন গঠিত পরিচালনা বোর্ড; (৫) ’’বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৬) ’’মহাপরিচালক’’ অর্থ ইনস্টিটিউটের মহাপরিচালক; (৭) ’’সদস্য’’ অর্থ বোর্ডের সদস্য; এবং (৮) ’’সাংবাদিক’’ অর্থ এমন কোনো ব্যক্তি যিনি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া বা বার্তা সংস্থার কাজে একজন সার্বক্ষণিক সাংবাদিক হিসাবে নিয়োজিত…