৮। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ট্রাস্টি বোর্ড গঠিত হইবে, যথাঃ― (ক) শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি উহার সহ-সভাপতি হইবেন; (গ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান; (ঘ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব; (ঙ) শিক্ষা মন্ত্রণালয়ের সচিব; (চ) অর্থ বিভাগের সচিব; (ছ) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব; (জ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব; (ঝ) সদস্য, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ; (ঞ) মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; (ট) মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর; (ঠ) সভাপতি,…