২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (ক) ’’ট্রাস্ট’’ অর্থ এই আইনের ধারা ৩ এর অধীন গঠিত শিক্ষা সহায়তা ট্রাস্ট; (খ) ’’ট্রাস্টি বোর্ড’’ অর্থ এই আইনের ধারা ৮ এর অধীন গঠিত ট্রাস্টি বোর্ড; (গ) ’’তহবিল’’ অর্থ ধারা ১২ এ উল্লিখিত ট্রাস্টের তহবিল; (ঘ) ’’প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ঘঘ) “পাবলিক বিশ্ববিদ্যালয়” অর্থ আপাতত বলবৎ কোন আইন দ্বারা বা আইনের অধীন সংবিধিবদ্ধ সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত কোন বিশ্ববিদ্যালয়, এবং এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয় বলিয়া ঘোষিত কোন ইনস্টিটিউটও ইহার অন্তর্ভুক্ত হইবে; (ঙ) ’’বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত…