৩। (১) রাষ্ট্রপতি, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারগণের শূন্য পদে নিয়োগদানের জন্য এই আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করিবার উদ্দেশ্যে নিম্নবর্ণিত ৬ (ছয়) জন সদস্য সমন্বয়ে একটি অনুসন্ধান কমিটি গঠন করিবেন, যথা:— (ক) প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারক, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের একজন বিচারক; (গ) বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক; (ঘ) চেয়ারম্যান, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন; এবং (ঙ) রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ২ (দুই) জন বিশিষ্ট নাগরিক, যাহাদের একজন নারী হইবেন। (২) অনুসন্ধান কমিটি উহার…