৩৷ (১) এই আইন প্রবর্তনের তারিখে বলবত্ সকল প্রচলিত আইন ও আইনগত দলিল, বিষয় বা প্রসংগের প্রয়োজনে ভিন্নরূপ না হইলে এই ধারার অধীন অভিযোজন সাপেক্ষে প্রযোজ্য হইবে৷ (২) ইংরেজী ভাষায় প্রণীত কোন প্রচলিত আইনে "Upazila" শব্দ, যেখানেই উল্লিখিত হউক না কেন, "thana" শব্দ দ্বারা প্রতিস্থাপিত হইয়াছে বলিয়া গণ্য হইবে৷ (৩) বাংলা ভাষায় প্রণীত কোন প্রচলিত আইনে “উপজেলা” শব্দ, যেখানেই উল্লিখিত হউক না কেন, “থানা” শব্দ দ্বারা প্রতিস্থাপিত হইয়াছে বলিয়া গণ্য হইবে৷ (৪) ইংরেজী ভাষায় প্রণীত যে কোন আইনগত দলিলে "Upazila” শব্দ, যেখানেই উল্লিখিত হউক না কেন, "thana” শব্দ দ্বারা, এবং বাংলা ভাষায় প্রণীত যে কোন আইনগত দলিলে…