প্রচলিত আইন ও আইনগত দলিল (অভিযোজন) আইন, ১৯৯৪ ( ১৯৯৪ সনের ৩ নং আইন ) [১৮ মে, ১৯৯৪ কতিপয় প্রচলিত আইন ও আইনগত দলিলে অভিযোজনকল্পে বিধান প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন৷ যেহেতু Local Government (Upazila Parishad and Upazila Administration Reorganisation) Ordinance, 1982 (LIX of 1982) রহিত হওয়ায় সংশ্লিষ্ট কতিপয় প্রচলিত আইন ও আইনগত দলিলে আনুষঙ্গিক অভিযোজন সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-