৬। (১) ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে। (২) ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে, বোর্ড কতৃর্ক নির্ধারিত স্থানে উহার আঞ্চলিক অফিস, অন্যান্য অফিস এবং শাখা স্থাপন করিতে পারিবে। (৩) সংশ্লিষ্ট দেশের অনুমোদক্রমে বিদেশে ব্যাংকের শাখা স্থাপন করিতে পারিবে।