২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’কল্যাণ তহবিল’’ অর্থ The Emigration Ordinance, 1982 (Ordinance No. XXIX of 1982) এর section 19 এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার কতৃর্ক প্রণীত ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল বিধিমালা, ২০০২ এর অধীন গঠিত বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল; (২) ’’কর্মকর্তা’’ অর্থ ব্যাংকের কর্মকর্তা; (৩) ’’কর্মচারী’’ অর্থ ব্যাংকের কর্মচারী; (৪) ’’চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (৫) ’’প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৬) ’’পরিচালক’’ অর্থ ব্যাংকের পরিচালক; (৭) ’’ব্যাংক’’ অর্থ প্রবাসী কল্যাণ ব্যাংক; (৮) ’’বোর্ড’’ অর্থ ব্যাংকের পরিচালনা বোর্ড;…