১৭। ব্যাংকের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথাঃ- (ক) জামানতসহ বা জামানত ব্যতিরেকে, নগদে বা অন্য কোন প্রকারে চাকুরী নিয়া বিদেশ গমনকারীদের অনুকূলে ঋণ প্রদান; (খ) বিদেশ হইতে প্রত্যাগত বাংলাদেশী কর্মীদের অনুকূলে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ঋণ প্রদান; (গ) প্রবাসী বাংলাদেশীদের উপার্জিত অর্থ সহজে ও ব্যয়-সাশ্রয়ী উপায়ে দেশে প্রেরণের ব্যবস্থা গ্রহণ এবং রেমিট্যান্স প্রেরণকারীর নির্দেশ মোতাবেক প্রেরিত অর্থ ব্যাংক হেফাজতে রক্ষণ, ইহার ব্যবস্থাপনা এবং উহা সংশ্লিষ্টদের নিকট সহজলব্দ ও সাশ্রয়ী উপায়ে পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিতকরণ; (ঘ) প্রবাসী বাংলাদেশীদের দেশে সেবা খাতসহ উৎপাদনশীল বিনিয়োগে উৎসাহিতকরণ ও…