৯। (১) মহাপরিচালক বা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বিধি দ্বারা নির্ধারিত পণ্যের কোন মোড়ক পাটজাত মোড়ক কিনা তাহা যাচাই করিবার উদ্দেশ্যে যে কোন দোকান, গুদাম, কারখানা, প্রাঙ্গণ বা স্থান হইতে যে কোন মোড়ক বা মোড়ক প্রস্তুতে ব্যবহৃত উপাদানের নমুনা সংগ্রহ করিতে পারিবেন। (২) উপ-ধারা (৩) বা ক্ষেত্রমত, উপ-ধারা (৪) এর বিধান সাপেক্ষে, এই ধারার অধীন গৃহীত নমুনা সম্পর্কে উক্ত উপ-ধারায় উল্লিখিত নমুনা বা গবেষণাগারের রিপোর্ট বা উভয়ই সংশ্লিষ্ট কার্যধারায় সাক্ষ্য হিসাবে গ্রহণীয় হইবে। (৩) উপ-ধারা (৪) এর বিধানাবলী সাপেক্ষে, উপ-ধারা (১) এর অধীন নমুনা সংগ্রহকারী কর্মকর্তা- (ক) উক্ত স্থানের…