৭। (১) ধারা ৫ এর অধীন গঠিত উপদেষ্টা কমিটি পাটজাত মোড়ক দ্বারা পণ্য সামগ্রী মোড়কজাতকরণের লক্ষ্যে সরকারের নিকট সুপারিশ পেশ করিবে। (২) উপদেষ্টা কমিটি উপ-ধারা (১) এর অধীন সরকারের নিকট সুপারিশ প্রদানের ক্ষেত্রে নিম্নবর্ণিত বিষয়াদি বিবেচনা করিবে, যথাঃ. (ক) পাটজাত মোড়ক ব্যবহারের বর্তমান অবস্থা; (খ) সহজলভ্য কাঁচা পাটের পরিমাণ; (গ) সহজলভ্য পাটজাত মোড়কের পরিমাণ; (ঘ) পাট শিল্প এবং কাঁচা পাট উৎপাদনে নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করা; (ঙ) পাট শিল্পের চলমান রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা; (চ) পাটজাত মোড়ক দ্বারা পণ্য মোড়কজাতকরণের ক্ষেত্রে প্রয়োজনীয় পণ্যের পরিমাণ; (ছ) পরিবেশ ও স্বাস্থ্য সম্পর্কিত…