৬। (১) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, উপদেষ্টা কমিটি উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) উপদেষ্টা কমিটির সভা চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত স্থানে ও সময়ে অনুষ্ঠিত হইবে। (৩) প্রতি ২ (দুই) মাসে উপদেষ্টা কমিটির অন্যূন একটি সভা অনুষ্ঠিত হইবে। (৪) উপদেষ্টা কমিটির সকল সভায় চেয়ারম্যান সভাপতিত্ব করিবেন। (৫) চেয়ারম্যানের অনুপস্থিতিতে সভায় উপস্থিত সদস্যগণের মধ্য হইতে সংখ্যাগরিষ্ঠ সদস্যগণের সম্মতিক্রমে একজন সদস্য সভায় সভাপতিত্ব করিবেন। (৬) অন্যূন ৬ (ছয়) জন সদস্যের উপস্থিতিতে উপদেষ্টা কমিটির সভার কোরাম গঠিত হইবে। (৭) উপস্থিত সদস্যগণের সংখ্যা গরিষ্ঠ ভোটে উপদেষ্টা কমিটির সভায় সিদ্ধান্ত…