৫। (১) সরকার, পাটজাত মোড়ক দ্বারা কোন পণ্য মোড়কজাতকরণ, এবং পাটজাত মোড়কের ব্যবহার, বিতরণ, উৎপাদন ও সরবরাহ ইত্যাদি বিষয়ে সুপারিশ প্রদানের উদ্দেশ্যে বিধি দ্বারা নির্ধারিত শর্তে নিম্নবর্ণিত ব্যক্তিগণের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করিবে, যথাঃ. (ক) সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (কক) চেয়ারম্যান, বাংলাদেশ পাটকল করপোরেশন; (খ) যুগ্ম-সচিব, শিল্প মন্ত্রণালয়; (গ) যুগ্ম-সচিব, বাণিজ্য মন্ত্রণালয়; (ঘ) যুগ্ম-সচিব, বন ও পরিবেশ মন্ত্রণালয়; (ঙ) যুগ্ম-সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; (চ) যুগ্ম-সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; (ছ) মহাপরিচালক,…