৪। এই আইন কার্যকর হইবার পর কোন ব্যক্তি, এই আইনের অধীন প্রণীত বিধি দ্বারা নির্ধারিত পণ্য, পাটজাত মোড়ক দ্বারা মোড়কজাতকরণ ব্যতীত, বিক্রয়, বিতরণ বা সরবরাহ করিতে পারিবেন না বা করিবার অনুমতি প্রদান করিতে পারিবেন নাঃ তবে শর্ত থাকে যে, সরকার প্রয়োজনবোধে, বিধি দ্বারা নির্ধারিত কোন পণ্য বা পণ্য সামগ্রী পাটজাত মোড়ক দ্বারা মোড়কজাত করা সম্ভব না হইলে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা উক্ত পণ্য বা পণ্য সামগ্রী পাটজাত মোড়ক দ্বারা মোড়কজাতকরণের ক্ষেত্রে অব্যাহতি প্রদান করিতে পারিবে।