২৪। (১) এই আইন প্রবর্তনের পর সরকার, যথাশীঘ্র সম্ভব, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের মূল বাংলা পাঠের ইংরেজীতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ প্রকাশ করিবে। (২) বাংলা ও ইংরেজী পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে। ১ দফা (কক) পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৮ নং আইন) এর ২(ক)(অ) ধারাবলে সন্নিবেশিত। ২ দফা (ঞঞ) ও (ঞঞঞ) পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৮ নং আইন) এর ২(ক)(আ) ধারাবলে সংযোজিত। ৩ উপ-ধারা (৪) পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৮ নং আইন) এর ২(খ) ধারাবলে…