১৬। এই আইনের অধীন আদালত যথাযথ মনে করিলে, ধারা ১৪ ও ১৫ তে বর্ণিত দণ্ডের অতিরিক্ত, অপরাধের সহিত সংশ্লিষ্ট পণ্য বা পণ্য প্রস্তুতের উপাদান, সামগ্রী, ইত্যাদি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ প্রদান করিতে পারিবেন।