১২। (১) এই আইন ও তদধীন প্রণীত বিধি বিধান লংঘন করিয়া যদি কোন পণ্য মোড়কজাত করা হয় তাহা হইলে উহা বাজেয়াপ্তযোগ্য হইবে। (২) যদি কোন পণ্য উপ-ধারা (১) এর অধীন বাজেয়াপ্তযোগ্য হয়, তাহা হইলে কোন ব্যক্তির বিরূদ্ধে অপরাধ প্রমাণিত হউক বা না হউক, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা উক্ত পণ্য বাজেয়াপ্ত করিবার উদ্দেশ্যে উহা জব্দ করিতে পারিবেন। (৩) উপ-ধারা (১) এর অধীন বাজেয়াপ্তযোগ্য কোন বস্তু জব্দ করিবার সময় উহার সহিত সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া না গেলে মহা-পরিচালক বা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা, যিনি পণ্য জব্দকারী কর্মকর্তার উর্ধ্বতন কর্মকর্তা হইবেন, লিখিত আদেশ দ্বারা উহা বাজেয়াপ্ত…