১০। এই আইনের অন্যকোন বিধানে যাহা কিছুই থাকুক না কেন, মহাপরিচালক এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ধারা-৪ এর অধীন পাটজাত মোড়ক দ্বারা পণ্য মোড়কীকরণ আবশ্যক এইরূপ পণ্যের সহিত সংশ্লিষ্ট ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নিকট লিখিত আদেশ প্রদানের মাধ্যমে নিম্নলিখিত তথ্য প্রদানের নির্দেশ প্রদান করিতে পারিবেন, যথাঃ. (ক) নির্দিষ্ট সময়ে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট মোড়ক প্রস্তুতের উপাদান বা উপাদান সমূহের শতকরা অংশ সম্পর্কিত তথ্য; (খ) ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক পরিদর্শনের জন্য পাটজাতপণ্য দ্বারা মোড়কজাতকরণ সামগ্রীর নমুনা নির্ধারিত সময়ের মধ্যে প্রদর্শন করা।