১। (১) এই আইন পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ নামে অভিহিত হইবে। (২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে ইহা কার্যকর হইবে। *এস, আর, ও নং ৩২৮-আইন/২০১২, তারিখ: ২০ সেপ্টেম্বর, ২০১২ ইং দ্বারা ০৫ আশ্বিন, ১৪১৯ বঙ্গাব্দ মোতাবেক ২০ সেপ্টেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ উক্ত আইন কার্যকর হইয়াছে।